• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিমানের ভেতরে অভিজিৎ দীপকেকে আটকের সময় কী ঘটেছিল?

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৬, ১৩:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানের ভেতরেই আটক হয়েছেন জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিমানের ভেতরে পুলিশ সদস্যদের প্রবেশ ও আটকের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন দীপকে। পরে তিনি ভিডিওটি প্রকাশ করেন। এতে দেখা যায়, পুলিশ সদস্যদের সঙ্গে জনতা পার্টির নেতাদের তর্ক-বিতর্ক হচ্ছে। বিমান থেকে নামার পর তাদের আটক করা যেত বলে পুলিশের কাছে প্রশ্ন তোলেন তারা।

ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের আটক করুন। আমরা ভয় পাই না।’

পরে বিমানবন্দর থেকে পুলিশ সদস্যরা তিন নেতাকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। তাদের কোথায় রাখা হয়েছে, তা জানায়নি পুলিশ।

এর আগে শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন দীপকে। যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এ বিক্ষোভের ডাক দেয় জনতা পার্টি।

তিন নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে দলটি। এক বিবৃতিতে এ ঘটনাকে ‘কর্তৃত্ববাদী আটক’ হিসেবে উল্লেখ করে জনতা পার্টি দাবি করে, শান্তিপূর্ণ বিক্ষোভ শুরুর আগেই নেতৃত্বকে নিষ্ক্রিয় করতে দিল্লি পুলিশ পূর্বপরিকল্পিতভাবে এ পদক্ষেপ নিয়েছে। চলাচলের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি।

এর আগে শনিবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠি ও জনতা পার্টির আইনবিষয়ক শাখার প্রধান রত্না সিংকেও তাদের বাসা থেকে আটক করা হয়। বিক্ষোভে যোগ দেওয়া ঠেকাতেই তাদের আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাতভর চার শতাধিক সন্দেহভাজন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার জনতা পার্টির বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় দিল্লি পুলিশ। নির্ধারিত সময়ের যথেষ্ট আগে অনুমতির আবেদন করা হয়নি বলে জানায় পুলিশ।

বিক্ষোভ ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের চলাচল নিয়ন্ত্রণে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে।

আরও পড়ুন

ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক

ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

দিল্লিতে বিক্ষোভ ঘিরে সাত স্তরের ব্যারিকেড, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

তথ্যসূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

/অ

  • দিল্লি
  • অভিজিৎ দীপকে
এ সম্পর্কিত আরও খবর
এবার দিল্লিতে আটক মমতা বন্দোপাধ্যায়
এবার দিল্লিতে আটক মমতা বন্দোপাধ্যায়
ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক
দিল্লিতে বিক্ষোভ ঘিরে সাত স্তরের ব্যারিকেড, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন
দিল্লিতে বিক্ষোভ ঘিরে সাত স্তরের ব্যারিকেড, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন
বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিক্ষোভে উত্তাল দিল্লি, ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।